Uncategorized

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ মানিক নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল রবিবার (২৫ মে) সন্ধ্যার সময় উপজেলার বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মানিক জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনাপাহাড় এলাকার মুছা মিয়া বাড়ির মোহাম্মদ মুছার ছেলে।

চিনকীআস্তানা রেল স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, সন্ধ্যায় বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়।

তবে জিআরপি পুলিশ খবর দেয়ার আগেই রাতে মরদেহ দাফন করা হয়েছে। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি মানসিক রোগে ভুগছিলেন।

জেএন/পিআর

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *