আইন ও আদালত

দুদকের মামলায় দণ্ড থেকে মীর নাসির-মীর হেলাল খালাস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে ১৩ বছর ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ৩ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী রাগিব রউফ চৌধুরী।

অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে দুদক।

আলোচিত এ মামলার রায়ে বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

পরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক দু’টি আপিল করেন তারা। একপর্যায়ে ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন হাইকোর্ট।

পরবর্তীতে হাইকোর্টের সেই রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে দুদক। এরপর ২০১৪ সালের ৪ জুলাই দুদকের আবেদন মঞ্জুর করে রায়ে দেন আপিল বিভাগ।

রায়ে মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে মামলাটির আপিল আবেদন পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে আপিল বিভাগের আদেশে এ মামলায় পুনরায় শুনানি শেষে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ ২০১৯ সালের ১৯ নভেম্বর রায় দেন। সেই রায়ের পর আত্মসমর্পণ করে লিভ টু আপিল করেন মীর নাসির ও মীর হেলাল।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *