চট্টগ্রাম

পাঁচলাইশে পার্লারের ওয়াশরুমে নারীর ঝুলন্ত মরদেহ, পাশে মিলল চিরকুট

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন একটি পার্লারের ওয়াশরুম থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই পার্লার থেকে উদ্ধার হয় একটি চিরকুট।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জিইসি মোড় এলাকার এরিয়াল লিজেন্ড ভবনের ৮ম তলার নাদিয়া’স মেকওভার নামে ওই পার্লার থেকে চিরকুট ও ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত ওই নারীর নাম প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫)। তিনি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে ও অঞ্জলী দে দম্পতির মেয়ে।

প্রিয়াঙ্কা বাঁশখালী উপজেলার সিকদারবাড়ির সজীব দত্তের স্ত্রী। তারা নগরীর আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন।

তিনি দীর্ঘদিন ধরে নাদিয়া’স মেকওভারে ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। প্রিয়াঙ্কা দত্ত ২০০৬ সালে রাউজান গশ্চি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন।

তার এক সহপাঠী জানান, প্রতিদিনের মতোই প্রিয়াঙ্কা গতকাল বুধবারও কর্মস্থলে গিয়েছিল। সবকিছু স্বাভাবিক থাকলেও বিকেল চারটার দিকে হঠাৎ অফিসের ওয়াশরুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি আত্মহত্যা। মেয়েটি ডিপ্রেসন থেকে আত্মহত্যা করতে পারে।

পার্লার থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে জানালেন ওসি।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *