বিনোদন

অভিনেত্রী জাহ্নবী কাপুর যেকারণে আবারও আলোচনায়

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর আবারও আলোচনায়—তবে এবার অভিনয় নয়, সমালোচনার কেন্দ্রবিন্দুতে তার পোশাক ও আচরণ।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে একটি কালো রঙের নুডলস স্ট্র্যাপ পোশাকে গাড়ি থেকে নামতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, হাঁটার সময় বারবার নিজের পোশাক ঠিক করছেন তিনি, যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক।

অনেকেই মন্তব্য করেছেন, জাহ্নবীর এই পোশাক ‘ঘুমানোর নাইটি’র মতো। এক নারী মন্তব্য করেন, এই পোশাক আমারও আছে, আমি এটা পরে ঘুমাই।

অন্য একজন লেখেন, যে পোশাক পরে আপনি আরামদায়ক বোধ করেন না, সেটা পরে বাইরে আসেন কেন?

কেউ কেউ পোশাকটিকে ‘অশ্লীল’ বলেও সমালোচনা করেছেন। যদিও নেতিবাচক মন্তব্যের পাশাপাশি জাহ্নবীর আবেদনময়ী লুকের প্রশংসাও করেছেন অনেকে।

এর আগে অনন্যা পাণ্ডে ও শানায়া কাপুরের সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন জাহ্নবী। সেখানেও মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর সামনে তাকে ঘিরে ধরেন ভক্তরা।

এক ভক্ত সেলফি তোলার অনুরোধ করলে তা এড়িয়ে যান তিনি। এই আচরণ নিয়েও নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় উঠে।

উল্লেখ্য, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর বলিউডে অভিষেকের আগেই ছিলেন পাপারাজ্জিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

বলিউডে পা রাখার পর নিয়মিত আলোচনায় থাকলেও এবার যেন নেতিবাচক আলোচনাই তাকে ঘিরে রয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *