Uncategorized

চট্টগ্রামে আরও একজনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টা সময়ের মধ্যে নতুন করে আরো একজনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে চট্টগ্রামে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো পাঁচে।

এর আগে ৪, ৬ ও ৯ জুন ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে সরকারি পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা চালানো হচ্ছে।

তবে সরকারি হাসপাতালগুলোতে কিটের কিছুটা সংকট রয়েছে, যা কয়েকদিনের মধ্যে সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে বেসরকারি হাসপাতালে কিটের কোনো সংকট নেই।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন বলেন, ‘করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে বিশেষ ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে।

তবে মূল লক্ষ্য হবে যাতে কেউ আক্রান্ত না হয়। এজন্য জনসাধারণকে ভিড় এড়াতে ও মাস্ক ব্যবহার করতে হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, চমেক হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে।

এছাড়া, চসিকের পক্ষ থেকে একটি সার্ভিস সেন্টার চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ করোনা সম্পর্কে তথ্য ও সেবা পাবে।

উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়েছিল। এরপর দুই বছরের মধ্যে চট্টগ্রামে ১ লাখ ২৯ হাজার ৫১৭ জন করোনা রোগীর চিকিৎসা হয়েছে এবং ১ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *