বিশ্ব

বিমান দুর্ঘটনায় মারা গেছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনার পর গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গেছে, বিধ্বস্ত বিমানটিতে ছিলেন গুজরাট রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। বিমানটিতে ১২ নম্বর আসনে ছিলেন তিনি।

বৃহস্পতিবার (১২ জুন) বিজয় রুপানির ঘনিষ্ঠ প্রশান্ত বালা পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে জানিয়েছেন, তিনি নিজেই বিজয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে এসেছেন। ওই বিমানে লন্ডনে যাওয়ার কথা ছিল তার।

যাত্রীদের বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার বাসেও উঠেছিলেন বিজয়। তবে তিনি বিমানে উঠেছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর খোঁজ চলছে।

২০১৬ সালের আগস্ট থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রুপানি। ২০২২ সালের নির্বাচনের আগে পদত্যাগ করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমানটি টেক-অফের মাত্র কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে শতাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন। তাদের মধ্যে দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি ক্যাপ্টেন সুমিত সাবরাওয়ালের কমান্ডে ছিলেন।

তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার। যাত্রীদের মধ্যে ১৬৯ ভারতীয়, ৫৩ ব্রিটিশ, সাত পর্তুগিজ ও একজন কানাডিয়ান ছিলেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *