Uncategorized

দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, চাপ বেড়েছে সড়কে

ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা।

শুক্রবার (১৩ জুন) সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর অলংকার মোড় এবং নতুন ব্রিজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দেখা গেছে ফিরতি যাত্রার চাপ।

সরকারি ও বেসরকারি কর্মজীবীরা এবারের ঈদে পেয়েছেন টানা ১০ দিনের ছুটি। আগামী রোববার (১৫ জুন) থেকে অফিস-আদালত খুলছে।

ফলে শুক্রবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে।

ভাড়া বেশি নেওয়ার অভিযোগও করছেন কেউ কেউ। ফলে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল—যেভাবেই সম্ভব, কর্মস্থলে ফিরছেন মানুষ।

স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের ছোট-বড় অনেক শিল্প-কারখানা শনিবার থেকেই খুলছে। এজন্য আজ সকাল থেকেই অলংকার ও নতুনব্রিজ এলাকায় যাত্রীর চাপ ছিল বেশি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল বেশি।

হাইওয়ে পুলিশ জানায়, রোববার থেকে সব অফিস খুলছে, তাই দুই দিন যাত্রীদের ভিড় থাকবে। যাত্রীসেবা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *