বিশ্ব

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন দশ বছর বয়সী শিশু রয়েছে।

আজ রোববার (১৫ জুন) ভোরে কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে গৌরীকুণ্ডের জঙ্গলে পড়ে। এতে ঘটনাস্থলেই আগুন ধরে যায়।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল অর্যণ এভিয়েশন প্রাইভেট লিমিটেডের মালিকানাধীন। মাত্র ১০ মিনিটের যাত্রাপথে হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও ত্রিজুগিনারায়ণের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়।

বদ্রী-কেদার মন্দির কমিটির সভাপতি হেমন্ত দ্বিবেদী সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৪০ দিনের মধ্যে এটি রাজ্যের পঞ্চম হেলিকপ্টার দুর্ঘটনা।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার মর্মান্তিক সংবাদ পেয়েছি।

এসডিআরএফ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছে। সকল যাত্রীর নিরাপদ উদ্ধারের জন্য প্রার্থনা করছি।’

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *