Uncategorized

পটিয়ায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ তিনজন আটক

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন দিঘীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল (শনিবার) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। আটক তিনজন হলেন, নাইখাইন বড়ুয়া পাড়ার অন্তজিৎ বড়ুয়া, ধলঘাট ইউনিয়নের গৈরালা এলাকার রাকিবুল হক সাইমন ও আসিফ উদ্দিন।

রবিবার (১৫ জুন) বিকেলে জেলা পুলিশের পক্ষ হতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা জেলার বাসিন্দা মো. আমিন হোসেন প্রতি বছর ফসল কাটার মৌসুম শেষে জীবিকার খোঁজে চট্টগ্রামের পটিয়া এলাকায় অটোরিকশা চালান।

প্রতিদিনের মতো গত গতকাল (শনিবার) রাত ৮টার দিকে পটিয়া পৌরসভা এলাকায় যাত্রী নেন তিনি।

যাত্রীবেশে ওঠা ছিনতাইকারীরা তাকে নিয়ে যায় জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন বৌদ্ধ মন্দিরের পাশে একটি পাকা রাস্তায়। সেখানে তারা চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশের একটি দল নাইখাইন দিঘীর পাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে ছিনতাই হওয়া অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *