বিশ্ব

ইরানে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ২২৪

ইসরায়েলি বিমান হামলায় ইরানে নিহতের সংখ্যা রবিবার (১৫ জুন ২০২৫) পর্যন্ত বেড়ে ২২৪ জনে পৌঁছেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় আরও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন।

সর্বশেষ তথ্যানুযায়ী, রোববার ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন।

একই হামলায় তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসেন বাকেরিও মারা যান। আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এবং ইরানের রাষ্ট্রীয় টিভি এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।

এদিকে, ইসরায়েল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনেও হামলা চালিয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, “তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রন্থাগারে ইসরায়েল পরিকল্পিত ও বেপরোয়া হামলা চালিয়েছে।”

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানে বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

দুই দেশের মধ্যে চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *