Uncategorized

পটিয়ায় আগুনে ৪ বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের পটিয়ায় আগুন লেগে বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে নির্মিত চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামের কদল ফকিরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

জানা গেছে, গতকাল রাত ৭টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তার আগেই ওই বাড়ির আবুল কাশেম (৭৫), আয়েশা (৫০), শহীদ (৪০) এবং বদিউল আলম (৬০) এর বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এতে কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও ফায়ার সার্ভিস সূত্র বলছে আগুনে চারটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত। প্রাথমিকভাবে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করছে ফায়ার সার্ভিস।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *