Uncategorized

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ছোটন কুমার দে (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে আপডাউন লাইনে গোধূলী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

নিহত ছোটন ফটিকছড়ি উপজেলার ভুজপুর গ্রামের দক্ষিণ জুজখোলা গ্রামের অজিত কুমার দে’র ছেলে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উত্তর আমবাড়িয়া এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রেনের নিচে এক যুবক কাটা পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আশরাফ সিদ্দিকী বলেন, মঙ্গলবার বিকেলে খবর পেয়ে মিরসরাইয়ের আমবাড়িয়া এলাকা থেকে ট্রেনে কাটা পড়া ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *