জাতীয়

এমন বৃষ্টি কতদিন থাকবে, জানালো আবহাওয়া অফিস

গত দুইদিন ধরে চট্টগ্রামসহ দেশের বেশ কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে চট্টগ্রামের কয়েক জায়গায় বৃষ্টি অব্যাহত রয়েছে।

এমন বৃষ্টি আগামী ৭ দিন সারাদেশে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার আবহাওয়ার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পাহাড়ি এলাকা যেমন চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে ভূমিধসের আশঙ্কাও করা হয়েছে।

একইসঙ্গে ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *