খেলা

সৌদি ক্লাবের কাছে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ

সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের বিপক্ষে গতরাতে মাঠে নেমেছিল স্প্যানিশ লিগের দল রিয়াল মাদ্রিদ।

যোজন যোজন ব্যবধান দূরত্ব দুই ক্লাব ও তাদের স্ব স্ব লিগের মান। কিন্তু মাঠের ফুটবলে শক্তিশালি রিয়াল হোঁচট খেল আল হিলালের কাছেই।

জ্বরে আক্রান্ত ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া খেলতে নামা রিয়ালকে ১-১ গোলে রুখে দিয়েছে আল হিলাল। শেষদিকে পেনাল্টি মিস করেছেন ফেডরিকো ভালভার্দে।

বুধবার (১৮ জুন) ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল হিলাল।

শুরুর ১০ মিনিটেই তারা নেয় ৫ শট। ম্যাচের দ্বিতীয় মিনিটে মিলিনকোভিচ-সাভিচের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।

প্রতিপক্ষের আক্রমণ সামাল দিয়ে পাল্টা আক্রমণ শুরু করে রিয়ালও। ৩২ মিনিটে রদ্রিগোর পাস থেকে গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন। তবে এই গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

প্রথমার্ধেই হয়ে যায় গোল দুটি। ৪১ মিনিটে আল হিলালের আক্রমণ ঠেকাতে গিয়ে ডি-বক্সে লিওনার্দোকে ফাউল করে বসেন রাউল আসেন্সিও। পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করেননি রুবেন নেভেস।

৮৭ মিনিটে আল হিলালের বক্সের ভেতর গার্সিয়া ফাউলের শিকার হন। ভিএআর দেখে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত নিলেও পেনাল্টি নিতে আসা ভালভার্দের দুর্বল শট সহজেই আটকে দেন গোলকিপার। ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *