Uncategorized

খুলশী থানার হত্যা মামলায় পলাতক আসামি দেলোয়ার গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর খুলশী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. দেলোয়ার প্রকাশ বাবুলকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গতকাল বুধবার (২৫ জুন) রাত পৌনে ১০টার দিকে নগরীর ঝাউতলা ওয়ারলেস কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

গ্রেপ্তার দেলোয়ার কুমিল্লা জেলার দাউদকান্দি থানার রায়পুর বাজার এলাকার বাসিন্দা জহরুল হকের ছেলে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খুলশী থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে ঝাউতলা ওয়ারলেস কলোনি থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা মামলার সাথে সম্পৃক্তত থাকার কথা স্বীকার করায় তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে বললেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *