চট্টগ্রাম

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালী জেলার চরজব্বার থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো.সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ ও ১১।

রবিবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সিরাজ নোয়াখালী জেলার চরজব্বার থানার চরকাজী এলাকার নবী মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী এলাকায় অভিযান চালিয়ে নোয়াখালীর চরজব্বার থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সিরাজকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে চরজব্বর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *