বিনোদন

৫ বছরের মধ্যে মা হতে চাই, এ কথা কাকে বললেন তিশা

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি একটি টকশোতে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা প্রকাশ করেছেন।

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের নতুন টেলিভিশন অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে হাজির হয়ে তিশা জানান, তিনি আগামী পাঁচ বছরের মধ্যে মা হতে চান।

অনুষ্ঠানে সঞ্চালক জায়েদ খান তাকে জিজ্ঞাসা করেন,‌ ‌‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’—জবাবে তানজিন তিশা অকপটে বলেন, ‘আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।’

তানজিন তিশা আরও বলেন, দেখুন, এভাবে হয়তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি।

কারণ মানুষের প্রফেশনাল লাইফের পাশাপাশি পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, লুকানোরও কিছু নেই।

তিশার এই স্পষ্ট বক্তব্যে ভক্ত-অনুরাগীদের মধ্যে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। ক্যারিয়ারের শীর্ষ সময়ে থেকেও তিনি ব্যক্তিগত জীবনের পরিকল্পনা নিয়ে যে স্পষ্ট ও সাহসী বক্তব্য দিয়েছেন, তা অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান।

গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮টায় প্রচার হয় প্রথম পর্ব, যার মধ্য দিয়ে উপস্থাপক হিসেবে আত্মপ্রকাশ করেন অভিনেতা জায়েদ খান।

অনুষ্ঠানে তিশা খোলামেলা আলোচনা করেছেন নিজের অভিনয়জীবন ও ব্যক্তিজীবন নিয়ে।

শুধু তাই নয়, কথার ফাঁকে তিনিও পাল্টা বিয়ের প্রশ্ন ছুড়ে দেন জায়েদ খানের দিকে—যার উত্তরও মজার ছলে দেন এই অভিনেতা।

জানা গেছে, এখন থেকে প্রতি শুক্রবারই তারকাদের সঙ্গে জমিয়ে আড্ডায় বসবেন জায়েদ খান।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *