চট্টগ্রাম

হালিশহরে ৫০০০ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন চৌধুরীপাড়া সংলগ্ন ডগির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

গোপন সোর্সের তথ্যে হতকাল শুক্রবার (১৮ জুলাই) রাত ১০ টার দিকে কোস্ট গার্ডের পতেঙ্গা টিম অভিযান চালিয়ে ২৫ লক্ষ টাকা মূল্যের এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা আলি হোসেন (৪০) এবং ভোলার তজুমদ্দিনের জাকির (৪২)।

শনিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যে কোস্ট গার্ডের পতেঙ্গা টিম চট্টগ্রামের হালিশহর থানাধীন চৌধুরীপাড়া সংলগ্ন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক তাদের তল্লাশি চালানো হয়। এসময় দুজনের কাছে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

পরে ইয়াবাগুলো জব্দ ও বহনের দায়ে দুজনকে আটক করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *