খাগড়াছড়ি

খাগড়াছড়িতে সাপের ছোবলে প্রাণ গেল স্কুল পড়ুয়া ছাত্রের

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়ন জাম্বুড়া পাড়ায় বিষধর সাপের ছোবলে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মৃত শিশুর নাম রেকসন চাকমা (১০)। সে হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

জানা যায়, শনিবার রাত আনুমানিক ২টার দিকে অত্যন্ত বিষধর কালাচ সাপ কামড় দেয়। সাপে কাটার পর প্রথমে পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে ওঝা দিয়ে প্রাথমিক চেষ্টা চালান।

পরে অবস্থার অবনতি হলে রোববার খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন মোহাম্মদ ছাবের জানান, শিশুটি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত এন্টি ভেনাম আছে। সাপে কাটার পর যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসা উচিত।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *