চট্টগ্রাম

শাহ আমানতে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের চালান জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত দুই যাত্রীর ব্যাগে পাওয়া গেছে ১৩ লাখ টাকা মূল্যের সিগারেট আর নিষিদ্ধ বিউটি ক্রিম।

রবিবার (২০ জুলাই) দিবাগত রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা তাদের ব্যাগে তল্লাশী চালিয়ে এসব সিগারেট ও বিউটি ক্রিমগুলো জব্দ করে।

ওই দুই যাত্রী হলেন ফেনী সদরের বাসিন্দা মো. আরিফুল ইসলাম ও চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ নিয়ে বিমানবন্দর কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাত সাড়ে ৯টায় তল্লাশি করে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম।

কাস্টমস কর্মকর্তারা জানান, দুবাই থেকে একটি ফ্লাইটে রবিবার রাতে চট্টগ্রাম পৌঁছেন ফেনী সদর উপজেলার বাসিন্দা মো. আরিফুল ইসলাম এবং চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা মোশাররফ হোসেন।

দুই যাত্রী ইমিগ্রেশন শেষে কাস্টমসের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ব্যাগেজ তল্লাশি করা হয়।

এসময় তাদের ব্যাগেজ থেকে ১৬৫ কার্টুন মন্ড সিগারেট এবং ২ হাজার ৭৬ পিস আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৪ হাজার টাকা।

অভিযুক্ত দুই যাত্রীর পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয়েছে। পাসপোর্ট নম্বর নথিভুক্ত করে জরিমানা এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *