চট্টগ্রাম

চট্টগ্রামে বিআরটিএ’র অভিযানে ১৭ মামলা-জরিমানা

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়েছে বিআরটিএ। অভিযানে ১৭টি মামলা দায়ের করেছে এবং এসব মামলায় ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার পরিচালিত এসব অভিযানে একটি মিনিবাসের ইকোনোমিক লাইফ টাইম উত্তীর্ণ হওয়ায় তা জব্দ করা হয়।

নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানের কার্যক্রম পরিদর্শন করেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম।

অভিযানগুলোর নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা।

ইকোনমিক লাইফ টাইম উত্তীর্ণ এবং সড়কে চলাচলের অযোগ্য সকল যানবাহনের বিরুদ্ধে অভিযান আরো জোরদার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *