Uncategorized

বোয়ালখালীতে বালুবাহী ট্রাকচালককে ৪ হাজার টাকা অর্থদণ্ড

চট্টগ্রামের বোয়ালখালীতে ত্রিপল না দিয়ে উন্মুক্তভাবে বালু পরিবহন করে জনভোগান্তি সৃষ্টি করার অপরাধে বালুবাহী ট্রাকচালককে দিতে হয়েছে জরিমানা

তাছাড়া পৌর সদরের ব্যস্ততম সড়কে ট্রাক দাঁড় করিয়ে মালামাল লোড আনলোড না করার জন্যও ওই ট্রাকচালককে সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।

তিনি জানান, যথাযথ প্রক্রিয়া না মেনে বালু পরিবহন করে জনভোগান্তি সৃষ্টি করার অপরাধে এক ট্রাকচালক থেকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তাছাড়া ব্যস্ততম সড়কে ট্রাক থামিয়ে মালামাল লোড আনলোড করে যানজট সৃষ্টি না করার জন্য ট্রাক চালককে সরতর্ক করা হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *