খেলা

৮ দল নিয়ে সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ

এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই—এশিয়া কাপ ২০২৫ শুরু হতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর থেকে। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের আসরের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, এই টুর্নামেন্ট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সভা শেষে।

এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং।

সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবু ধাবির স্টেডিয়ামে। ২১ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে এবারের এশিয়া কাপের।

ঢাকায় অনুষ্ঠিতব্য এসিসির বার্ষিক সাধারণ সভায় ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কেউ সরাসরি সভায় উপস্থিত না হয়ে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিচ্ছেন।

জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে সাদা বলের সিরিজ স্থগিত হওয়ার পেছনেও রাজনৈতিক টানাপোড়নের ইঙ্গিত পাওয়া গেছে। এই কারণেই ঢাকায় অনুষ্ঠিতব্য সভায় সরাসরি উপস্থিত হতে আগ্রহ দেখায়নি বিসিসিআই।

শুধু ভারত নয়, শ্রীলঙ্কা ও আফগানিস্তানও সরাসরি প্রতিনিধিত্ব থেকে বিরত থেকেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান করে সফলভাবে সভা আয়োজন করতে সক্ষম হয়েছে।

ভারতের সাংবাদিক গৌরব গুপ্তর মতে, এসিসি সভা শেষে এশিয়া কাপের আনুষ্ঠানিক সূচি ও বিস্তারিত ঘোষণা করা হবে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *