অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

গতকাল বুধবার মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সরকারি কর্মকর্তাদের বিশেষ সুবিধার গ্রেড বিষয়ে এ নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, অর্থ বিভাগের ৩ জুন ও ২৩ জুনের ১৬৫ নম্বর প্রজ্ঞাপনমূলে জারিকৃত ‘বিশেষ সুবিধা’ প্রদানের ক্ষেত্রে ‘গ্রেড’ বলতে টাইম স্কেল-সিলেকশন গ্রেড-উচ্চতর গ্রেড প্রাপ্তিজনিত স্কেল-গ্রেডের পরিবর্তে সংশ্লিষ্ট পদের জন্য প্রযোজ্য সাবস্টেনটিভ গ্রেড বোঝাবে।

এর আগে গত ২৩ জুন বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি করে অর্থ বিভাগ।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পৃথক প্রজ্ঞাপনে সামরিক ও বেসামরিক খাতের রাজস্বভুক্ত কর্মচারীদের জন্য ঘোষিত এই ‘বিশেষ সুবিধা’য় কাদের কত টাকা বাড়বে তা নির্ধারণ করে দেওয়া হয়।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *