চট্টগ্রাম

চান্দগাঁওতে ব্যবসায়ীর ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি,এলাকায় আতঙ্ক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকার এক ব্যবসায়ীর বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এতে ইউসুফ নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটা অঙ্কের চাঁদা দাবি করে গেল কয়েকদিন ধরেই ব্যবআয়ী ইউসুফকে ফোন করে আসছিল অজ্ঞাত দুর্বৃত্তরা।

ইউসুফ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে ৪-৫ জনের একটি দল তার বাসায় দরজা ভেঙে ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির শব্দে ইউসুফ ও তার পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়েন এবং পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সম্প্রতি এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়েছে। সবশেষ গতকাল রাতে ব্যবসায়ী ইউসুফের ঘরে হামলা চালিয়েছে। তার ঘরের দেয়াল ও আসবাবপত্রে গুলির চিহ্ন স্পষ্ট রয়েছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম গিয়ে তদন্ত শুরু করে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী পরিবারকে সর্বাত্মক নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে্আইনের আওতায় আনতে মাঠে কাজ করছে চাঁন্দগাও টিম।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *