উপজেলা

সন্দ্বীপে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চৌরাস্তা এলাকায় সোহেলের গ্যারেজে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সোর্সের খবরে মঙ্গলবার (৫ আগস্ট) ভোর রাত ৪টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র-গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো—মো. হান্নান (৪০) ও মো. আরমান (২০)।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরি, ছিনতাই ও সংঘাতমূলক ঘটনার পর জনমনে আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এই অভিযানে তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আমরা অনেক দিন ধরেই তথ্য পাচ্ছিলাম যে ওই এলাকায় অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে একটি পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), ৭টি তাজা কার্তুজ, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *