খেলা

নেদারল্যান্ডস সিরিজের পূর্ণাঙ্গ সময়-সূচি ঘোষণা করলো বিসিবি

আগামী মাসেই অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তার আগে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি মাসের ২৬ তারিখ বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস দল৷ এরপর সিরিজ শুরু হবে ৩০ আগস্ট৷ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ এবং ৩ সেপ্টেম্বর।

সবকটি ম্যাচই মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

সিরিজ শুরুর আগে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। যা চলবে ১৫ তারিখ পর্যন্ত।

এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ তারিখ থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *