চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা,আসামি ৫৮

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় গভীর রাতে ছাত্র লীগ ও যুবলীগের মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বন্দর থানায় পুলিশ বাদী হয়ে মোট ৫৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতির নেতৃত্বে মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়েছে। হামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক কর্মী অংশ নেন।

গ্রেপ্তারদের অধিকাংশই আওয়ামী লীগের সদস্য। অন্য আসামিদের ধরতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযান চালাচ্ছে।

পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিংয়ের ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে আওয়ামী লীগের মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়।

দেশীয় অস্ত্রের আঘাতে এসআই আবু সাঈদ রানা মাথা ও হাতে গুরুতর জখম হন।

আহত এসআই-কে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *