উপজেলা

বোয়ালখালীতে বিষপানে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গা গ্রামে বিষপান করে এক প্রবাসীর স্ত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (২০ আগস্ট) মধ্ররাতে ঘটনাটি ঘটে। মৃত ওই গৃহবধূর নাম তানজু আক্তার। বয়স ২৭ বছর। সে ওই গ্রামের বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী মো. নুরুন্নবীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্য রাতে স্ত্রীকে ফোনে না পেয়ে দুবাই প্রবাসী নুরুন্নবী পাশের বাড়ির এক বয়স্ক মহিলাকে তার স্ত্রীর খোঁজ নিতে বলেন।

ওই মহিলা ও প্রতিবেশীরা তানজুকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।

পরে তাকে অচেতন অবস্থায় পাওয়া গেলে মুমূর্ষু অবস্থায় উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *