উপজেলা

সৌদি আরবের দাম্মামে দুর্ঘটনায় মারা গেছেন সাতকানিয়ার ওমর ফারুক

সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রামের যুবক মোহাম্মদ ওমর ফারুক (২৬)। সে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাঙ্গরকুল কুইল্ল‍্য বলির পাড়ার আব্দুস সালাম হাজির বাড়ির মোহাম্মদ ইউছুফের ছেলে।

সোমবার (২৫ আগস্ট) সৌদি আরব সময় আনুমানিক ৩ টার সময় দাম্মাম শহরের একটি বিল্ডিংয়ে কাজ করার নময় মাথায় গ্লাস ভেঙে পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান।

নিহত সৌদি প্রবাসী ওমরের নিকটাত্মীয় মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ শাহাদত হোসেন জানান, গত এক বছর আগে ওমর সৌদি আরব যান।

সোমবার রাতে বাড়িতে খবর আসল ওমর নিজ কর্মস্থলে কাজ করার সময় অসাবধানতাবশত কাঁচ তার মাথার উপর পড়ে তার মৃত্যু হয়েছে।

তার মৃত্যু শোকে আমরা খুবই ভারাক্রান্ত। পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে তার মরদেহ কি করা হবে তা জানানো হবে।

উপজলার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরবে নিজ কর্মস্থলে দুর্ঘটনায় এলাকার ছেলে মোহাম্মদ ওমর ফারুকের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দু:খজনক। তার মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চলছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *