চট্টগ্রাম

চট্টগ্রামে বসতবাড়িতে আগুন লেগে প্রাণ গেল নারীর,দগ্ধ ৪

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় মল্লর বাড়ির একটি বসতঘরে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা নাগ্মিারা গেছেন। অগ্নিদগ্ধ হয়েছেন শিশুসহ আরও ৪ জন।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম গীতা রানি ঘোষ। দগ্ধ হয়েছেন গীতা রানি ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৪৯), তার স্ত্রী কনা ঘোষ (৩৫) ও মেয়ে শশী ঘোষ (১০)।

দগ্ধদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শশী ঘোষকে সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে পাঠানো হয়। পরে বিপ্লব ঘোষ ও কনা ঘোষকেও ঢাকায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন বলেন, “রাত ২টা ৪৭ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাই। দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।

সেমি পাকা ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাছাড়া দগ্ধ চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভোর ৪টার দিকে আগুন নির্বাপিত হয়।

সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন আরও বলেন, আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *