উপজেলা

পটিয়ায় সড়ক-ফুটপাত দখল করে ব্যবসা, জরিমানা গুণল ১৫টি প্রতিষ্ঠান

চট্টগ্রামের পটিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা ও অনুমোদনবিহীন স্থাপনা নির্মাণ করায় ১৫টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমান বলেন, ভোক্তা অধিকার লঙ্ঘনের অপরাধে ১৫ প্রতিষ্ঠানকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অপরাধ সংশ্লিষ্ট মালামাল জব্দ করে পটিয়া পৌরসভা কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পৌরসভার নিয়ম ভঙ্গ করে কেউ ব্যবসা বা নির্মাণকাজ করতে পারবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *