Uncategorized

চমেক হাসপাতালে দালাল আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আশীষ কুমার দাশ (৫৬) নামে এক দালালকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ মে) সকালে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে আটক করে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে এর আগেও আটক হয়েছিলেন আশীষ। পরে তাকে আদালতে পাঠানো হলে জরিমানা দিয়ে ছাড়া পান।

বর্তমানে আবারও একই পেশায় জড়িয়ে পড়েন পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের রতনপুর এলাকার মৃত শুধাংশু বিমাল দাশের ছেলে আশীষ কুমার দাশ।

হাসপাতালের অপর একটি সূত্র জানিয়েছে, আটক আশীষের স্ত্রীও চট্টগ্রাম মেডিকেল কলেজর ২৯ নম্বর কেবিনে স্টাফ নার্স হিসেবে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ পরিদর্শক নুরুল আলম আশিক জানান, রোগীর স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ।

এসময় দালালির কাগজপত্রসহ আশীষকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন এ কর্মকর্তা।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *