জাতীয়

৩ গার্মেন্টস মালিকের বিরুদ্ধে রেড নোটিশ জারিতে ইন্টারপোলকে চিঠি

তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য ইন্টারপোল সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে সরকার।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এনসিবি) স্বাক্ষরিত পত্রে এই অনুরোধটি ইন্টারপোল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন আদালতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়েরকৃত মামলার ভিত্তিতে সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে।

তিন গার্মেন্টস মালিকরা হলেন টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।

শ্রম অধিকার লঙ্ঘন ও সংশ্লিষ্ট আইনগত অভিযোগে মামলাগুলো চলমান রয়েছে।

শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়, মালিক পক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থানকারী অভিযুক্তদের দেশে ফেরত আনার লক্ষ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *