Uncategorized

চট্টগ্রামের আলোচিত ‘ছোট সাজ্জাদের’ স্ত্রী তামান্না গ্রেপ্তার

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছোট সাজ্জাদের আলোচিত স্ত্রী তামান্না শারমিনকে অবশেষে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

গত শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বাকলিয়া এলাকায় জোড়া খুনের ঘটনায় হওয়া মামলায় উচ্চ আদালত থেকে গত ১০ এপ্রিল আগাম জামিন পান তামান্না। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আদালতের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি তিনি।

১৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের দুই সপ্তাহের মাথায় ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হন।

জোড়া খুনের ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন তামান্নাসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বর্তমানে কারাবন্দী ছোট সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির অন্তত দুই ডজন মামলা রয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *