Uncategorized

সীতাকুণ্ডে পিকআপভ্যান চাপায় বৃদ্ধ নিহত, ২ পথচারী আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলাস্থ কলাবাড়িয়া এলাকায় পিকআপভ্যান চাপায় আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই পথচারীর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, সকালে বৃদ্ধ আবুল হোসেনসহ তিন পথচারী রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়েন।

এতে তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে পিকআপভ্যানটি আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

সড়কে হতাহতের তথ্য নিশ্চিত করে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর আলম জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *