জাতীয়

জাতীয় চা পুরস্কার পেলেন ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আট ক্যাটাগরিতে জাতীয় চা পুরস্কার ২০২৫ প্রদান করেন।

এছাড়া এবছর সর্বোচ্চ চা উৎপাদনকারী কারখানা ক্যাটাগরিতে দুইটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

বাণিজ্য উপদেষ্টা আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ পঞ্চম জাতীয় চা দিবস উপলক্ষ্যে এসব পুরস্কার তুলে দেন।

এসময় তিনি দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে চা রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে। চা শিল্পকে দেশ ও আন্তর্জাতিক বাজারেও সমানভাবে তুলে ধরতে হবে।

তিনি বলেন, সুষম বণ্টন করতে পারলে দুষ্টচক্র থেকে জাতীয় সম্পদ চা শিল্পকে রক্ষা করা যাবে।

এ শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। উপদেষ্টা বলেন, চা শিল্পে বিভিন্ন রকম শুল্ক ও কর অব্যবস্থাপনা বন্ধ করে শৃঙ্খলা আনার মাধ্যমে বাজারে পণ্যমূল্যে স্থিতিশীলতা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা যাবে।

উপদেষ্টা আরো বলেন, চা শিল্পের জমির উপযুক্ত ব্যবহার দরকার। এক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি অথবা পর্যটন কেন্দ্রসহ অন্যান্য বিষয়ে মনযোগ বাড়াতে হবে। চা বাগানের সমৃদ্ধি নিশ্চিত করতে হবে।

এলক্ষ্যে চা শ্রমিক ও মালিকের সম্মিলিত চেষ্টা দরকার। চায়ের উৎপাদন ব্যয় কমিয়ে বিক্রয় মূল্য বাড়াতে হবে। চাজাত পণ্যের বৈচিত্র্যকরণ ও আকর্ষণ বাড়াতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মইনুদ্দিন হাসান, বাংলাদেশি চা সংসদের সভাপতি কামরান টি রহমান, জাতীয় চা পুরস্কার ২০২৪ বিজয়ী চা শ্রমিক জেসমিন আক্তার এবং চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নৃপেন পাল।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *