Uncategorized

নারীকে লাথি মেরে বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ অবশেষে ধরা

চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মেরে ভাইরাল হওয়ার পর দল থেকে বহিষ্কৃত সেই জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, গত বুধবার গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আকাশ চৌধুরীকে আদালতে পাঠানো হবে।

এর আগে নারীকে লাথি মারার ওই ভিডিওটি ফেসবুকে মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তীব্র সমালোচনার মুখে জামায়াতে ইসলামী অভিযুক্ত আকাশ চৌধুরীকে নিজেকে কর্মী বলে স্বীকার করে গত শুক্রবার (৩০ মে) তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা এক বিবৃতিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গণমাধ্যমে জানানো হয়।

এরপর শনিবার (৩১ মে) নিজের ফেসবুক আইডি থেকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে প্রেস ক্লাব এলাকার ঘটনার ব্যাখ্যা দেন আকাশ চৌধুরী।

গত ২৮ মে বিকেল সাড়ে ৩টার দিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ বাতিলের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্রজোটের পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলা চালায় ‘এন্টি শাহবাগ মুভমেন্ট’ নামে একটি সংগঠন। হামলায় আহত হন অন্তত ১২জন।

এদিন একজন নারীকে লাথি মারতে দেখা যায় আকাশ চৌধুরীকে। পরবর্তী সময়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

একইদিন ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ। পরে দ্রুত বিচার আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *