Uncategorized

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রদীপ কুমার দে (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রদীপ কুমার একই উপজেলার বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার বাসিন্দা। বারইয়ারহাট পৌরবাজারের রিয়া টি স্টোর নামে তার একটি দোকান রয়েছে।

সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল উদ্দিন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *