Uncategorized

মাতামুহুরী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে নদীর ফরেস্ট ঘাট এলাকা থেকে বেওয়ারিশ লাশটি উদ্ধার করে পুলিশ।

আলীকদম থানার এ.এস.আই শাহাদাৎ হোসেন জানান, ভোর রাতে মাতামুহুরী নদীর ফরেস্ট ঘাট এলাকা থেকে এই বেওয়ারিশ লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে লাশটি আলীকদম থানা হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। যদি লাশটির কোনো পরিচয় পাওয়া না যায়, তাহলে আনজুমানের মাধ্যমে দাফন করা হবে বলে জানান এ.এস.আই শাহাদাৎ হোসেন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *