বিনোদন

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ঈদের দুই নাটক

ঈদ উৎসবে টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখছেন ঈদের নাটক। এরই মধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ তালিকায় রয়েছে দুটি নাটক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন্ডিংয়ে একদম শুরুর দিকে রয়েছে জোভান ও নিহা জুটির ‘আশিকি’ নাটকটি। মাত্র পাঁচ দিনে ৮৪ লাখের বেশি ভিউ হয়েছে।

নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে। নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। পারভেজ ইমামের লেখা চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন খায়ের খন্দকার।

‘আশিকি’ ছাড়া আরেকটি নাটক উঠে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। নিলয় আলমগীর, হিমি অভিনীত ‘কোটি টাকার চেয়ারম্যান’ নাটকটি এখন পর্যন্ত দেখেছে ৩৪ লাখেরও বেশি দর্শক। এটি পরিচালনা করেছেন মিতুল খান।

এটি ছাড়াও দর্শক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বসুন্ধরা টিস্যু পরিবেশিত নাটক ‘প্রিয় প্রজাপতি’।

জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন।

মুক্তির তিন দিনে নাটকটি দেখেছে ৩৩ লাখেরও বেশি দর্শক। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *