Uncategorized

চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪,নতুন শনাক্ত ১২

চট্টগ্রামে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

তাছাড়া গেল ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রামের ১২টি ল্যাবে পরীক্ষা করে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

করোনায় সর্বশেষ মৃতরা হলেন-পটিয়া উপজেলার বাসিন্দা মো. এরশাদ (১৪) ও কর্ণফুলী উপজেলার বাসিন্দা ইয়াসমিন আক্তার (৪৫)।

রবিবার (২২ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে থেকেই মো. এরশাদ কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসে সংক্রমণ জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি ইয়াসমিনের যক্ষাও ধরা পড়ে।

দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সেখানেই তারা মৃত্যুবরণ করেন।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনেবলা হয়, ২৪ ঘণ্টা সময়ের মধ্যে ১২টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষায় ১ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ল্যাবে ২ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জন, পার্কভিউ হাসপাতালে ২ জন, ন্যাশনাল হাসপাতালে ১ জন, মেট্রোপিলটন হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়।

এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ জন। এর মধ্যে নগরীতে শনাক্তের সংখ্যা বেশি।

করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *