Uncategorized

লোহাগাড়ায় পুকুর সেচার সময় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিজের মাছ চাষের পুকুরে পাম্প বসিয়ে প্রজেক্ট সেচার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৭ মে) ভোর আনুমানিক ৫ টার সময় উপজেলার পদুয়া ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার আইদ্দার বর বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম খোরশেদ কামাল (৩৩)। তিনি ওই বাড়ির আবুল বশরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পদুয়া বাজারে চালের ব্যবসা করতেন বলে জানা গেছে।

একই বাজারের মেসার্স ইব্রাহিম এন্টার প্রাইজের মালিক মো. ইব্রাহিম (সওঃ) ঘটনার বিষয়ে বলেন, চালের ব্যবসার পাশাপাশি খোরশেদ দীর্ঘদিন ধরেই মাছ চাষ করে আসছিলেন।

মঙ্গলবার রাতে তার মাছ চাষের প্রজেক্টে ইলেক্ট্রিক পাম্প বসিয়ে পুকুর সেচ করছিলেন। বুধবার ভোরে এক সহকর্মীকে সাথে নিয়ে সেচ কাজ দেখতে যান।

সেখানে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে দুজনের মধ্যে একজন সরে গেলেও খোরশেদ উপুড় হয়ে পরে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার আগেই খোরশেদের মৃত্যু হয়েছে বলে জানান লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সাকিবুল আলম।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *