Uncategorized

চট্টগ্রাম বিমানবন্দরে ১১ লাখ টাকার ই-সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট) ও ইলেকট্রনিক ধূমপান সামগ্রী উদ্ধার করা হয়েছে।

তবে যাত্রী প্রথমবারের মতো এ ধরনের ঘটনায় জড়িত হওয়ায় নিয়ম অনুযায়ী জব্দকৃত সামগ্রী ডিএম (ডিপার্টমেন্টাল ম্যাটার) হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, আজ রবিবার (২২ জুন) সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে আমদানি নিষিদ্ধ পণ্য নিয়ে আসা মাওলানা মোহাম্মদ আইয়ুব নামে এক যাত্রী আবুধাবি থেকে চট্টগ্রামে আসেন।

ফ্লাইটটি সকাল ৬টা ২০ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এনএসআই এবং বিমানবন্দরের নিরাপত্তা টিম যৌথভাবে আইয়ূবকে তল্লাশি করে আমদানি নিষিদ্ধ এসব সামগ্রী জব্দ করা হয়।

জব্দ সামগ্রীর মধ্যে আছে- ২০টি ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, এতে ব্যবহার্য ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা। তার মধ্যে রিফিল লিকুইডের মূল্যই প্রায় সাড়ে আট লাখ টাকা। গ্রেপ্তার যাত্রী মাওলানা মোহাম্মদ আইয়ুব চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ এবং আগের নথিপত্র পর্যালোচনা করে মাওলানা আইয়ূব প্রথমবারের মতো এ ধরনের চোরাচালানে জড়িত বলে নিশ্চিত হই। এজন্য তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *