Uncategorized

পটিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ৪

চট্টগ্রামের পটিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাস ও মাছবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকচালক মো. মোরশেদ (২৪) নিহত হয়েছেন এবং একই ঘটনায় আহত হয়েছেন বাসের চার যাত্রী।

আজ রবিবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পটিয়া বাইপাস সড়কের বৈলতলী এলাকায় সংঘর্ষের পর বাসটি শ্যামলী বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।

এ ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ট্রাকচালক মো. মোরশেদ। সে দোহাজারী এলাকার মো. মোস্তাকের ছেলে। শ্যামলী বাসের আহত যাত্রীরা হলেন, মো.রাকিব (১৯), আরিফুল ইসলাম (৩২) মো. আলিম (৫৫) ও সার্জেন্ট আকরাম হোসেন (৫০)।

ঘুমঘুম চোখে চালকরা গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা।

এদিকে দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থলে নিহত মোরশেদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন জানানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে জানান এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *