Uncategorized

চট্টগ্রামে লরির পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

চট্টগ্রামে মিরসরাইয়ে কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রামট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

আজ রবিবার (২২ জুন) সকালে সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘী বাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ড্রামট্রাক চালক মো. ফারুক হোসেন (৩৯) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে। নিহত চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চকতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার সকালে মহাসড়কের ঠাকুরদিঘী বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রামট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়৷ এসময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ও সহকারীর নিহত হন।

এসআই বোরহান উদ্দিন বলেন, চলন্ত লরির পেছনে ড্রামট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িগুলো আমরা হেফাজতে নিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *