Uncategorized

ফটিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে ইকোনো পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মো. রাজু (২৬) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ১১টার দিকে দাঁতমারা ইউনিয়নের হেয়াকোর বারৈয়ারহাট- ফটিকছড়ি সড়কের বালুটিলার কড়াইবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু উপজেলার দাঁতমারা ইউপির হেয়াকো এলাকার ২ নং ওয়ার্ডের বাংলাপাড়ার মৃত সাইদুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দাঁতমারা ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল বলেন-খাগড়াছড়ি থেকে একটি বাস ফেনীর দিকে যাচ্ছিল। বালুটিলার কড়ইবাগান এলাকায় পৌছালে বাসটি অপর এক মোটারসাইকেলকে ধাক্কা দেয়।

এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় মোটরসাইকেল চালক মো. রাজু। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *