জাতীয়

পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে।

হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস শুক্রবার (১১ জুলাই) এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের বিষয়টি জানান।

তিনি বলেন, সেদিন থেকেই পুতুল ছুটিতে থাকবেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডব্লিউএইচও’র সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিন বোহেম।

তিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব নেবেন।

হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে আরও বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।

তার বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক গত মার্চে দুটি মামলা করে। এসব অভিযোগের কারণেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার নিয়োগ নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল। অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাবেই তিনি এ পদে বসেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *