চট্টগ্রাম

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২৮ আর চিকুনগুনিয়ায় আক্রান্ত ৬৯

চট্টগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ জন এবং চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৪১ জন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ জন, বিআইটিআইডিতে ৪ জন, সিএমএইচে ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং বেসরকারি হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে এখন পর্যন্ত ১ হাজার ৬০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৫ জন। অন্যদিকে, চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮৪ জন।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপও দ্রুত বাড়ছে। তাই সময়মতো মশা নিধন ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন তারা।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *