চট্টগ্রাম

সাবেক এমপি নদভীর পিএস রাসেল কোতোয়ালিতে গ্রেপ্তার

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী (পিএস) মো. রাসেল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মো. রাসেল উদ্দীন চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সহসভাপতি ছিলেন।

আজ রবিবার (১৩ জুলাই) সকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হামলার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। আইনী প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর চট্টগ্রাম–১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনিও আত্মগোপনে ছিলেন।

শেয়ার করুন

editor

পরিচয় নিউজের একজন নিয়মিত লেখক ও সাংবাদিক।

এই লেখকের সব লেখা দেখুন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *